কুড়িগ্রামে বসতবাড়িতে সবজি চাষ ও প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ
কুড়িগ্রামে বসতবাড়িতে সবজি চাষ ও প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১৩ মে ২০২৬, ৫:০৭ পিএম

কুড়িগ্রামে বসতবাড়িতে সবজি চাষ ও প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বন্যাপ্রবণ চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ফ্রেন্ডশিপ বাংলাদেশের ট্রানজিশনাল ফান্ড (এএসডি) প্রকল্পের উদ্যোগে কুড়িগ্রাম, চিলমারী এবং রৌমারী উপজেলার বিভিন্ন চরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে ৪২০ জন উপকারভোগীকে প্রশিক্ষিত করা হবে।

প্রশিক্ষণ কর্মশালায় কৃষি সম্প্রসারণ এবং প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ প্রকল্পের উপকারভোগীদের বসতভিটায় সবজি চাষ, ভেড়া, হাঁস-মুরগী এবং ছাগল পালন বিষয়ে বাস্তবভিত্তিক ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করছেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের স্বল্প খরচে অধিক ফলনশীল সবজি উৎপাদন পদ্ধতি, প্রাণিসম্পদের সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, খাদ্য ব্যবস্থাপনা ও আয়বর্ধক কার্যক্রম পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়াও চরাঞ্চলের প্রতিকূল পরিবেশে টিকে থাকার উপযোগী কৃষি (আর্থ-টাওয়ার পদ্ধতি, ঝুলন্ত পদ্ধতিতে সবজি চাষ, সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার ইত্যাদি) ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপকারভোগীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদেরকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে এবং পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয় অর্জনের সুযোগ সৃষ্টি করবে।

সংস্থার ক্লাইমেট অ্যাকশন সেক্টরের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম মল্লিক জানান, এএসডি প্রকল্পের মাধ্যমে দুর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠীকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম ও জীবিকাভিত্তিক সহায়তা প্রদান করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন