ঈদকে সামনে রেখে মণিরামপুরে প্রশাসনের নির্দেশনা-রাত ১০টা পর্যন্ত দোকান খোলা, সড়কে পশুর হাট ও লোড-আনলোড নিষিদ্ধ

সারাদেশ
ঈদকে সামনে রেখে মণিরামপুরে প্রশাসনের নির্দেশনা-রাত ১০টা পর্যন্ত দোকান খোলা, সড়কে পশুর হাট ও লোড-আনলোড নিষিদ্ধ
১৩ মে ২০২৬, ১০:৫১ এএম

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জনসাধারণের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ এবং সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে যশোরের মণিরামপুর উপজেলা প্রশাসন।

‎উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে ঈদ পর্যন্ত উপজেলার সকল মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এতে ঈদকে কেন্দ্র করে ক্রেতা ও ব্যবসায়ীদের কেনাকাটায় সুবিধা হবে বলে মনে করছে প্রশাসন। একই সাথে সড়ক ও মহাসড়কে যানজট এবং জনদুর্ভোগ এড়াতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। নির্দেশনায় বলা হয়েছে, কোনো অবস্থাতেই সড়ক কিংবা মহাসড়কের উপর পশুর হাট বসানো যাবে না। এছাড়াও রাস্তার উপর যানবাহন থেকে পশু লোডিং ও আনলোডিং কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসন আরও জানিয়েছে, অনেক সময় পশুর হাট সম্প্রসারণ হতে হতে সড়কের উপর চলে আসে, যার ফলে সৃষ্টি হয় তীব্র যানজট ও জনভোগান্তি। তাই এ বিষয়ে হাট ইজারাদার, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সম্রাট হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে মানুষের চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে। নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। সাধারণ জনগণকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন