সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে পৌঁছেছে

সারাদেশ
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে পৌঁছেছে

নয়া সংবাদ

নিউজ ডেস্ক
২০ মার্চ ২০২৬, ১:০২ পিএম

সৌদি আরবের আল-খারিজ শহরের আল-তোয়াইক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে (এসভি ৮০৬) তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে নিহতের মরদেহ গ্রহণ করেন তার শোকসন্তপ্ত পরিবার। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

নিহত মোশাররফ হোসেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মো. সুরজত আলীর ছেলে। জীবিকার তাগিদে আট বছর আগে সৌদি আরব পাড়ি জমান তিনি। দুই বছর আগে শেষবার দেশে ফিরে আবার কর্মস্থলে যোগ দিয়েছিলেন।গত ৮ মার্চ সৌদি আরবের একটি আবাসিক ভবনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় মোশাররফসহ মোট তিনজন নিহত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার মাত্র আধা ঘণ্টা আগে বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে শেষবার কথা বলেছিলেন তিনি। ইফতারের ঠিক আগমুহূর্তে চালানো ওই হামলায় নিভে যায় তার জীবনের প্রদীপ।আজ বিকেলেই নিহতের গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। মোশাররফের আকস্মিক মৃত্যুতে সখীপুরের কীর্ত্তনখোলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন