বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন আপেল মাহমুদ ফিরোজ
পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব জননেতা আপেল মাহমুদ ফিরোজ।
দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান বাউফল পৌরবাসীর প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক পরিচ্ছন্ন ও নাগরিক সুবিধাসম্পন্ন পৌরসভা গড়ে তুলতেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আপেল মাহমুদ ফিরোজ বলেন জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি এগিয়ে যেতে চাই। বাউফল পৌরসভাকে উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবার মডেল হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।
এদিকে তার প্রার্থিতা ঘোষণার পর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাউফল পৌরসভা নির্বাচনে আপেল মাহমুদ ফিরোজের অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে।
আপনার মতামত লিখুন