আলোকিত পথচলার চতুর্থ বছরে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব

সারাদেশ
আলোকিত পথচলার চতুর্থ বছরে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব
১০ মে ২০২৬, ১:৫৪ পিএম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব। শনিবার রাত ৮টায় ক্লাব কার্যালয়ে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হোছাইন মুহাম্মদ তারেক-এর নেতৃত্বে সংগঠনের সকল স্তরের সদস্যরা উপস্থিত থেকে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আলোচনা সভায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসহাক প্রেসক্লাবের বিগত বছরগুলোর কার্যক্রমের ওপর আলোকপাত করেন এবং আগামী দিনে ঈশ্বরগঞ্জ উপজেলার জনমানুষের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নমূলক সংবাদ তুলে ধরার ক্ষেত্রে আরও গতিশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় শেষে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি এস এইচ কাইয়ুম ও ফয়সল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. হাদিস মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মাহমুদুল হক শুভ।

এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব, মো. মিজানুর রহমান মানিক, ফয়সাল আহমেদ শাকিল, আব্দুল্লাহ আল নোমান এবং মো. মেহেদী হাসান।

উপস্থিত সকল সদস্য ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। অনুষ্ঠান শেষে মিষ্টিমুখ ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন