পরিবহণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঈশ্বরদীতে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

সারাদেশ
পরিবহণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঈশ্বরদীতে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

বিক্ষোভ করছেন শ্রমিকরা। শনিবার সকালে পাবনার ঈশ্বরদী ইপিজেডের সামনে।

০৯ মে ২০২৬, ১২:৩৩ পিএম

‎পরিবহণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পাবনার ঈশ্বরদী ইপিজেডে প্রধান ফটক তালাবদ্ধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন শ্রমিকরা।

‎শনিবার  (০৯ মে) সকাল সাড়ে ৭ টা থেকে ৯ টা পর্যন্ত প্রায় দেড় হাজার শ্রমিক-কর্মচারী একযোগে কারখানা থেকে বেরিয়ে বর্ধিত পরিবহন ভাড়া দ্রুত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

‎এ সময় শ্রমিকরা প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্লোগান দেন। শ্রমিকরা বলেন, শ্রমিকদের সঙ্গে কোন প্রকার আলোচনা ছাড়াই পরিবহন ভাড়া ৫০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। অথচ বেতন বৃদ্ধি করা হয়নি। অল্প বেতনে অনেক ঘন্টা কাজ করতে হয়। আবার সেখান থেকেই যাতায়াতের ভাড়া দিতে হয়। দ্রুত বর্ধিত ভাড়া প্রত্যাহার করার দাবি জানিয়ে শ্রমিকরা বলেন, বেতন-বোনাস বাড়াতে হবে। না হলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

‎এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, শ্রমিকদের পরিবহন ভাড়া নিয়ে অসন্তোষ রয়েছে। এজন্য তারা বিক্ষোভ মিছিল করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‎এ বিষয়ে ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালকে (জিএম) ফোন দেওয়া হলে রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ