বাউফলে যুবদল নেতার দোকান ও গোডাউনে আগুন নাশকতার অভিযোগ

সারাদেশ
বাউফলে যুবদল নেতার দোকান ও গোডাউনে আগুন নাশকতার অভিযোগ
০৮ মে ২০২৬, ৯:২২ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড হোসনাবাদ গ্রামে যুবদল নেতা জামাল খানের দোকান ও গোডাউনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাউফল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল খান জুমার নামাজ আদায় করতে গেলে দুপুরের দিকে তার দোকান ও গোডাউনে হঠাৎ আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনে দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।

যুবদল নেতা জামাল খান অভিযোগ করে বলেন, “গত তিন বছর ধরে আমার দোকান ও গোডাউনে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। তারপরও কীভাবে আগুন লাগলো তা রহস্যজনক। এটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা। আমি এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।”

তিনি আরও জানান, আগুনে প্রায় তিন লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানা, নুর ইসলাম, রাসেল খান ও শাহীন হাওলাদার জানান, আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাদের দাবি, ঘটনাটি রহস্যজনক হওয়ায় সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দোষীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ

আরো পড়ুন
বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

সারাদেশ
কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

ক্যাম্পাস
দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

সারাদেশ
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গণমাধ্যম
মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা / মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

অপরাধ ও দুর্নীতি
কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

ক্যাম্পাস
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ

ক্যাম্পাস

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন