সর্বমোট সিজার মূল্য ৬,৫৮,৭০,৮৬৭/- (ছয় কোটি আটান্ন লক্ষ সত্তর হাজার আটশত সাতষট্টি) টাকা।

৪৯ বিজিবির অভিযানে ২৬ টি স্বর্ণের বার ও প্রাইভেট সহ আটক-৩

সারাদেশ
৪৯ বিজিবির অভিযানে ২৬ টি স্বর্ণের বার ও প্রাইভেট সহ আটক-৩
০৭ মে ২০২৬, ১:১৪ পিএম

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে
‎৬,৫৮,৭০,৮৬৭/- (ছয় কোটি আটান্ন লক্ষ সত্তর হাজার আটশত সাতষট্টি) টাকা মু্ল্যের ০৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ ০৩ জন আসামী আটক করেছে বিজিবি।

‎বৃহস্পতিবার ৭ মে ২০২৬ তারিখ ০৪৩০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর হতে ০৩জন আসামীসহ ০৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার, ০১টি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০), ০৫টি মোবাইল এবং নগদ ৭৩২৭/- টাকা আটক করে। আটককৃত প্রাইভেট কারে তল্লাশী করে গাড়ীর Head rest এ বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় ঢাকার আব্দুল্লাহপুর, উত্তরা এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর চৌগাছা সীমান্তে গমন করছিল।

‎আটককৃতরা হলেন, শার্শা উপজেলার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহাকের ছেলে আব্দুল গনি (৫৪) এবং যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল (৪৬)।

আটককৃত স্বর্ণের মূল্য ৬,৩৯,৪৭,০৪০/- টাকা, ০১টি প্রাইভেট কার এর মূল্য ১৮,৫০,০০০/- টাকা ও ০৫টি মোবাইল এর মূল্য ৬৬,৫০০/- টাকা এবং নগদ ৭৩২৭/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৬,৫৮,৭০,৮৬৭/- (ছয় কোটি আটান্ন লক্ষ সত্তর হাজার আটশত সাতষট্টি) টাকা।

‎আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন