নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু

সারাদেশ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু
০৭ মে ২০২৬, ৭:৩৭ এএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.ফয়সাল (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার মা গুরুতর আহত হয়েছেন।

নিহত ফয়সাল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর লক্ষ্মী গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে। তিনি চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

৬ মে বুধবার  দুপুর দেড়টায় উপজেরার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফয়সাল একই গ্রামের মো.ইয়াসিন ব্যাপারীর ছেলে এবং স্থানীয় চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বসতবাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন ফয়সাল। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। এ সময় ছেলেকে বাঁচাতে তার মা দৌড়ে গিয়ে তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

সর্বশেষ

আরো পড়ুন
কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

ক্যাম্পাস
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ

ক্যাম্পাস
নতুন উপাচার্য নিয়োগের পর ইবিতে আনন্দ মিছিল

নতুন উপাচার্য নিয়োগের পর ইবিতে আনন্দ মিছিল

শিক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

শিক্ষা
এক বছরেও পূরণ হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র ৩ দফা দাবি

এক বছরেও পূরণ হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র ৩ দফা দাবি

ক্যাম্পাস
বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে নেশা জাতীয় সিরাপসহ আটক-২

আটককৃত মালামালের মূল্য ৩,৪২,৪০০/-(তিন লক্ষ বিয়াল্লিশ হাজার চারশত) টাকা। / বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে নেশা জাতীয় সিরাপসহ আটক-২

সারাদেশ
বেরোবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাবি অধ্যাপক ড. আনিসুর রহমান

বেরোবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাবি অধ্যাপক ড. আনিসুর রহমান

ক্যাম্পাস