যুবদল নেতার গোডাউনে মিলল চোরাই কাপড়: চট্টগ্রাম থেকে উধাও, নোয়াখালীতে উদ্ধার

সারাদেশ
যুবদল নেতার গোডাউনে মিলল চোরাই কাপড়: চট্টগ্রাম থেকে উধাও, নোয়াখালীতে উদ্ধার
০৫ মে ২০২৬, ১১:৪৩ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ চোরাইকৃত গার্মেন্টস কাপড় উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চরবাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন রাজু। তিনি জানান, সোমবার (৪ মে) সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এবং হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচরের আজিম নগর টিনের মসজিদ এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত ১৬৩টি কাপড়ের বান্ডিল একটি কাভার্ডভ্যানে করে গাজীপুরে পাঠানোর জন্য লোড করা হয়। তবে পরদিন ভোরে নির্ধারিত গন্তব্যে না গিয়ে চালকের সহায়তায় একটি চক্র ওই মালামাল আত্মসাৎ করে। পরে এসব কাপড় নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ায় নিয়ে ভাগ করে বিভিন্ন স্থানে সংরক্ষণ করা হয়।

অভিযানে চরমজিদ ভূঞারহাট বাজার থেকে ৯৬টি এবং হরণী ইউনিয়ন থেকে ৬৭টি কাপড়ের বান্ডিল উদ্ধার করা হয়। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, স্থানীয় রাজনৈতিক প্রভাব ছাড়া এত বড় পরিমাণ মালামাল পরিবহন ও গুদামজাত করা সম্ভব নয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট রাজনৈতিক নেতারা। তাদের দাবি, তারা এ বিষয়ে অবগত ছিলেন না এবং কেউ কেউ দাবি করেন রাজনৈতিক উদ্দেশ্যে তাদের নাম জড়ানো হয়েছে।

ডিবি জানায়, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারকৃত আবুল বাশারকে আদালতে সোপর্দ করা হবে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
পীরগঞ্জে নিম্নমানের সামগ্রীতে চলছে জয়ন্তিপুর ঘাট সেতুর নির্মাণ কাজ

পীরগঞ্জে নিম্নমানের সামগ্রীতে চলছে জয়ন্তিপুর ঘাট সেতুর নির্মাণ কাজ

অপরাধ ও দুর্নীতি
বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

সারাদেশ
কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

ক্যাম্পাস
দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

সারাদেশ
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গণমাধ্যম
মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা / মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

অপরাধ ও দুর্নীতি
কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

ক্যাম্পাস

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন