কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত

সারাদেশ
কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত
০৫ মে ২০২৬, ৯:২৩ পিএম

কুড়িগ্রাম জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ও গতিশীলতা আনতে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই কমিটি ঘিরে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশাবাদ।

নবগঠিত কমিটিতে পদাধিকার বলে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলার কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক শফিকুল ইসলাম বেবু।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল হক গত ৪ মে এ কমিটির অনুমোদন দেন। ফলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো নতুন এই নেতৃত্বের।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং ক্রীড়াবিদ নাজমুল হুদা (লাকু)।

জেলা ক্রীড়া অঙ্গনের সংশ্লিষ্টরা বলছেন, এই কমিটির অন্যতম চ্যালেঞ্জ হবে স্থবির হয়ে পড়া ক্রীড়া কার্যক্রমকে পুনরুজ্জীবিত করা। নিয়মিত লীগ ও টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের প্রশিক্ষণ, মাঠ ও অবকাঠামোর উন্নয়ন এবং স্কুল-কলেজ পর্যায়ে খেলাধুলা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

বিশেষ করে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন ইভেন্টে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের দীর্ঘমেয়াদি পরিচর্যার ওপর জোর দেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ক্রীড়া সংগঠকদের মতে, সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে কুড়িগ্রাম জেলা ক্রীড়াঙ্গন আবারও তার পুরোনো ঐতিহ্য ফিরে পেতে পারে।

স্থানীয় ক্রীড়াবিদদের আশা, নতুন এই আহ্বায়ক কমিটি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে মাঠমুখী কার্যক্রম বাড়াবে এবং জাতীয় পর্যায়ে কুড়িগ্রামের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন