মণিরামপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থানে মশ্বিমনগর খাল পুনঃখনন কাজের উদ্বোধন

সারাদেশ
মণিরামপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থানে মশ্বিমনগর খাল পুনঃখনন কাজের উদ্বোধন
০৫ মে ২০২৬, ৭:২৬ পিএম

অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় যশোরের মণিরামপুর উপজেলার ১০নং মশ্বিমনগর ইউনিয়নে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে উপজেলা প্রশাসন, মণিরামপুর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সম্রাট হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু সাঈদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, শাহাজান কবিরসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুধীজন ও এলাকাবাসী।

‎উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোঃ সম্রাট হোসেন বলেন, সরকার হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এই খাল পুনঃখনন প্রকল্প একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি করবে, অন্যদিকে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, মশ্বিমনগর খালটি এ অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; এর পুনঃখননের মাধ্যমে কৃষিতে নতুন গতি আসবে এবং কর্মহীন মানুষ নিজ এলাকাতেই কাজের সুযোগ পাবেন।

‎‎তিনি প্রকল্পের কাজের স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এদিকে স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষক মোঃ শাহিনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছিল। পুনঃখনন কাজ শেষ হলে জলাবদ্ধতা কমবে এবং কৃষিখাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ