পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ
অসহায় মহিলাদের হাতে সেলাইমেশিন তুলে দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। মঙ্গলবার দুপুরে পাবনা সমাজ সেবা কার্যালয়ের মিলনায়তনে।
পাবনায় ১৬২ জন অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অনুদানে এবং জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে পাবনা সমাজ সেবা কার্যালয়ের মিলনায়তনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি থেকে উপকার ভোগীদের হাতে সেলাইমেশিনগুলো হস্তান্তর করেন।
এ সময় পাবনা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল কাদের, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন