পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নবজাগরণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ গরু জবাই করে গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করেছে
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এই প্রথম মানবতার কল্যাণে নিয়োজিত মানবিক সংগঠন নবজাগরণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ,অসহায় গরিব ও নিম্ন আয়ের মানুষদের মাঝে গরুর মাংস ও পোলাওয়ের চাল বিতরণ করেছেন।
আজ ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী বাজারে নবজাগরণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নিজ কার্যালয়ে প্রতিবারের ন্যায় এবার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নবজাগরণ প্রবাসী সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা নামজুল ইসলাম বলেন, উক্ত সংগঠন প্রতিষ্ঠিত হয় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। তখন থেকেই প্রতিটা ঈদ এবং বিভিন্ন উৎসব সহ দুর্যোগ মোকাবেলায় কাজ করে আসছে আমাদের এই সংগঠন।
কিন্তু এবারের আয়োজন টা একটু ভিন্ন ও আনন্দমুখরিত আয়োজন। এবার আমরা নিম্ন আয়ের মানুষের জন্য প্যাকেজে দিচ্ছি গরুর গোস্ত ও পোলাওয়ের চাল। যা সহজেই কেউ ব্যবস্তা করতে পারেনা।
আজকের এই ভিন্ন আয়োজনের মহৎ উদ্যোক্তা ছিলেন প্রধান উপদেষ্টা মোঃ লিঙ্কন আহমেদ, উপদেষ্টা মন্ডলের সদস্য নাজমুল ইসলাম, এমদাদুল হক, সোহেল মিয়া, মাজহারুল ইসলাম।
অনুষ্ঠান পরিকল্পনাকারী হিসাবে দায়িত্ব পালন করেন সম্মানিত সভাপতি মোঃ নুরুল আমিন, পরিচালক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম ফকির। কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক আবু রায়হান।
অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন করেন সহ সভাপতি সোলাইমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, জুয়েল রানা,হুজ্জাতুল ইসলাম, মোঃ জুনায়েদ আহামেদ, মোস্তাকিম সহ আরো অনেকেই।
এমন দৃষ্টান্তমূলক সাহসী উদ্যোগে এলাকার অবহেলিত ও নিম্ন আয়ের মানুষ গুলো ভিষণ খুশি।
আপনার মতামত লিখুন