বাউফলে ধর্ষণ অভিযোগ বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ

সারাদেশ
বাউফলে ধর্ষণ অভিযোগ বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ
০৫ মে ২০২৬, ১২:১১ এএম

 পটুয়াখালীর বাউফলে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে কবির হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ ও পুলিশের একটি যৌথ দল।  উপজেলার কালিশুরি ইউনিয়নের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে, ওই বৃদ্ধের পরিবারের দাবি, জায়গা জমির বিরোধে সাজানো নাটকের বলি হয়েছেন তিনি। 

ওই গৃহকর্মী ও মামলার সূত্রে জানা গেছে, কবির হাওলাদারের বাড়িতে ভুক্তভোগী গৃহকর্মীর কাজ করতেন। তারা দুজনেই সূর্যমনি ইউনিয়নের বাদিন্দা। অভিযোগে বলা হয়, ২০২৪ সালে একদিন বাড়িতে কেউ ছিলো না, এমন সময় তাকে ফোন কাজের জন্য ডাকেন অভিযুক্ত। পরে সেখানে তাকে ধর্ষণ করেন এবং পরবর্তীতে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি এমন অপকর্ম চালিয়ে যান। পরে ভুক্তভোগীর গর্ভে সন্তান আসলে তার স্বামী তাকে তালাক দেন। এরপরে আজ কাল করে দীর্ঘদিন ভুক্তভোগীকে বিয়ের জন্য অপেক্ষা করতে বাধ্য করেন অভিযুক্ত কবির হাওলাদার। 

তাই গত ২৩ এপ্রিল ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যাহার বাউফল থানার মামলা নং-৩৭ ও মামলা জিআর নং-১২৮।

তবে গ্রেফতার হওয়া কবির হাওলাদারের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জায়গা জমির বিরোধ থাকায় ধর্ষণ নাটককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারের এক সদস্য অভিযোগ করে বলেন,'যদি ধর্ষণই করত তবে এত বছর পর কেন প্রকাশ করলো। সাথে সাথে কেন প্রকাশ করা হয়নি? এছাড়া ওই বাচ্চার টিকার কার্ডেও তার বাবার নাম দেয়া হয়েছিল। এটা সম্পূর্ণ সাজানো নাটক। ডিএনএ টেস্ট করলে সব বেড়িয়ে আসবে।' 

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা এফআইআর করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভুক্তভোগী ও সন্তানকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে। মামলার তদন্ত চলছে, বিস্তারিত তদন্ত শেষে মামলার বিষয় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ

আরো পড়ুন
পীরগঞ্জে নিম্নমানের সামগ্রীতে চলছে জয়ন্তিপুর ঘাট সেতুর নির্মাণ কাজ

পীরগঞ্জে নিম্নমানের সামগ্রীতে চলছে জয়ন্তিপুর ঘাট সেতুর নির্মাণ কাজ

অপরাধ ও দুর্নীতি
বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

সারাদেশ
কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

ক্যাম্পাস
দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

সারাদেশ
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গণমাধ্যম
মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা / মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

অপরাধ ও দুর্নীতি
কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

ক্যাম্পাস

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন