ইমন হত্যার বিচারের দাবিতে হোসেনপুর উত্তাল, ৩ ঘণ্টা সড়ক অবরোধ

সারাদেশ
ইমন হত্যার বিচারের দাবিতে হোসেনপুর উত্তাল, ৩ ঘণ্টা সড়ক অবরোধ
০৪ মে ২০২৬, ৬:৩৫ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজ ছাত্র মো. তরিকুল ইসলাম ইমন হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ পালন করেছে। সোমবার (০৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হোসেনপুর হাসপাতাল চৌরাস্তায় প্রায় তিন ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল চৌরাস্তা থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে অবস্থান নেয়। সমাবেশে বক্তারা বলেন, ইমন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তব্য রাখেন সাদভিন হাসান অভি, সৈকত মীর, তন্নি আক্তার, উর্মি আক্তার, শাহনুর ইসলাম ও রিপন মীরসহ অনেকে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এতে নান্দাইল-ঢাকা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনাস্থলে এসে জানান, হত্যাকাণ্ডটি ময়মনসিংহ জেলার পাগলা থানার এলাকায় সংঘটিত হওয়ায় সেখানে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

উল্লেখ্য, গত ১৬ মার্চ রাতে হোসেনপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী মাসুদ মীরের একমাত্র ছেলে ও হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম ইমন নিখোঁজ হন। পরদিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়ন সংলগ্ন ব্রহ্মপুত্র নদে খুরশিদ মহল সেতুর নিচে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের পিতা মাসুদ মীর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় একজন সন্দেহভাজন গ্রেপ্তার হলেও ঘটনার ৪৯ দিন পার হলেও বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ