কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সারাদেশ
কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সভায় বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য সমস্যা হলেও সচেতনতার অভাব, দেরিতে চিকিৎসা গ্রহণ এবং দক্ষ স্বাস্থ্যসেবার ঘাটতির কারণে অনেক নারী এখনও এ রোগে ভুগছেন।

০৩ মে ২০২৬, ৪:২৯ পিএম

আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে কুড়িগ্রামে এক ক্যাম্পেইন বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সহযোগিতা করে সিআইপিআরবি এবং ইউএনএফপিএ বাংলাদেশ।

সভায় কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস এর  সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা দপ্তরের উপ পরিচালক মো মোজাম্মেল হক,কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এর আবাসিক মেডিকেল অফিসার এবং গাইনী কনসালটেন্ট,  সমাজ সেবার উপ-পরিচালক মো হুমায়ুন কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক জয়ন্তি রানি, ডিপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন,সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা কুড়িগ্রাম ,এছাড়া অন্যান্য অংশগ্রহণকারী হিসেবে ছিলেন ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা, জাপাইগো বাংলাদেশ, এসিএফ,ফ্রেন্ডসিপ,আরডিআরএস, ব্রাক এর প্রতিনিধিবৃন্দ

সভায় বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য সমস্যা হলেও সচেতনতার অভাব, দেরিতে চিকিৎসা গ্রহণ এবং দক্ষ স্বাস্থ্যসেবার ঘাটতির কারণে অনেক নারী এখনও এ রোগে ভুগছেন। তারা আরও বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রসব করানো এবং সময়মতো চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারলে ফিস্টুলা নির্মূল করা সম্ভব। বক্তারা সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং ঝুঁকিপূর্ণ মায়েদের দ্রুত চিকিৎসা সেবার আওতায় আনার আহ্বান জানান।
এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালের দায়িত্বে ছিলেন, ডিস্ট্রিক্ট  কো-অডিনেট সুমন দাস।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন