উল্লাপাড়ায় পুরোদমে মেরামত কাজ চলছে এলজিইডির কালিয়াকৈর সাবমারজিবল সড়কের
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনেকদিন বন্ধ থাকার পর এলজিইডির কালিয়াকৈর সাবমারজিবল সড়ক মেরামত কাজ চলছে। গত দিন সাতেক হলো ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে পুরোদমে মেরামত কাজ করা হচ্ছে।
উল্লাপাড়া উপজেলার শেষ সীমানার মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর বাজার থেকে শুরু হয়ে বটতলা অবধি প্রায় চার কিলোমিটার দীর্ঘ সাবমারজিবল সড়ক মেরামত কাজ বিগত ২০২৪ সালের শেষের দিকে শুরু করা হয়। এর মেরামত কাজ সুজার কাছাকাছিতে এসে অজ্ঞাত কারণে বন্ধ থাকে বলে জানা গেছে। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে সড়কটির মেরামত কাজ করা হচ্ছে। সুজা বাজার এলাকায় সড়কের মেরামত কাজ করতে দেখা গেছে। এর মেরামতে ব্যায় বরাদ্দের পরিমাণ প্রায় তিন কোটি আশি লাখ টাকা বলে জানা গেছে । প্রতিবেদককে সড়কটির মেরামত কাজের তদারকি দায়িত্বে থাকা উপ সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন গত দিন সাতেক আগে নিয়ম মোতাবেক ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে মেরামত কাজ শুরু করা হয়েছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী এম শহিদুল্লাহ বলেন সড়কটির মেরামত কাজ পুরোদমে চলছে। কম সময়ের মধ্যে মেরামত কাজ শেষ করে আনা হবে।
আপনার মতামত লিখুন