গভীর রাতে পিকআপে উধাও ৫ গরু—হোসেনপুরে আতঙ্কের ছায়া

সারাদেশ
গভীর রাতে পিকআপে উধাও ৫ গরু—হোসেনপুরে আতঙ্কের ছায়া
০৩ মে ২০২৬, ৩:৩৯ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর (কেচুরিয়া) গ্রামে গভীর রাতে সংঘটিত এক চাঞ্চল্যকর গরু চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। একই পরিবারের ৫টি গরু চুরি হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ভুক্তভোগী মো: শহিদুল ইসলাম আকন্দ (৪৭), পিতা: মৃত আইয়ুব আলী আকন্দ জানান, গত ০২ মে ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১০টার দিকে তিনি ও তার ছোট ভাই মো: জিয়াউর রহমান গরুগুলো গোয়াল ঘরে রেখে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন ০৩ মে ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে গোয়াল ঘর থেকে শব্দ শুনে বাইরে এসে তারা দেখতে পান গোয়ালের দরজার তালা কাটা এবং গরুগুলো নেই।

তিনি আরও জানান, অজ্ঞাত চোরেরা একটি সাদা রঙের পিকআপ ভ্যানে করে তার ৩টি এবং তার ছোট ভাইয়ের ২টি গরু নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় ধাওয়া করা হলেও চোরদের শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। চুরি হওয়া গরুগুলোর মধ্যে রয়েছে— একটি কালো গাভী, একটি কালো-সাদা বকনা গরু, একটি কালো ষাঁড় বাছুর, একটি লাল গাভী (৭ মাসের অন্তঃসত্ত্বা) এবং একটি লাল ষাঁড় বাছুর। এসব গরুর মোট মূল্য কয়েক লাখ টাকা বলে জানান ভুক্তভোগীরা। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয় এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও গরুগুলোর কোনো সন্ধান মেলেনি। পরে বাধ্য হয়ে ভুক্তভোগী পরিবার হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে হোসেনপুরের সিদলা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় একাধিক গরু চুরির ঘটনা ঘটছে। ধারাবাহিক এসব ঘটনায় পুরো উপজেলাজুড়ে কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত সংঘবদ্ধ গরু চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ