ইম্পেরিয়াল ফটোসাংবাদিক সম্মাননা অ্যাওয়ার্ড ২০২৬

ফটোসাংবাদিকতায় অসামান্য অবদানের আবারও স্বীকৃতি পেলেন এস এম নাসির

সারাদেশ
ফটোসাংবাদিকতায় অসামান্য অবদানের আবারও স্বীকৃতি পেলেন এস এম নাসির

ইম্পেরিয়াল ফটোসাংবাদিক সম্মাননা অ্যাওয়ার্ড ২০২৬

০৩ মে ২০২৬, ১২:০৩ এএম

ফটোসাংবাদিকতা, সাংবাদিকতা পেশার একটি অনবদ্য ও অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল একটি পেশা নয়, এটি একটি আজন্ম চ্যালেঞ্জ এবং প্রবল ঝুঁকিপূর্ণ এক সাধনা। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং প্রতিটি সংকটে ফটোসাংবাদিকদের অবদান অনস্বীকার্য। এটি অত্যন্ত গর্বের বিষয় যে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফটো সাংবাদিকদের খ্যাতি  ও অর্জন   অন্যান্য অনেক পেশার তুলনায় আকাশচুম্বী। তবে এই মুদ্রার উল্টো পিঠটি বেশ বেদনার। দীর্ঘকাল ধরে আন্তর্জাতিক পরিমন্ডলের সমাদৃত হলেও নিজ দেশের ফটোসাংবাদিকদের কাজের মূল্যায়ন এবং সামাজিক স্বীকৃতি বরাবরই ছিল সীমিত। সেই অপূর্ণতাকে ঘুছিয়ে দিতে এবং পেশাদারিত্বের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শনে ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনাল যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।

 গত ১ মে (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে চ্যানেল আই এর সিনিয়র আলোকচিত্র সাংবাদিক ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ ট্রাব এর জেনারেল সেক্রেটারি এস. এম. নাসির কে এক  বর্ণাঢ্য আয়োজনের  মাধ্যমে "ইম্পেরিয়াল ফটোসংবাদিকতা সম্মাননা অ্যাওয়ার্ড ২০২৬" প্রদান করা হয়। 

ফটোসাংবাদিকতা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। তাঁর হাতে এই বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন(এমপি), বিশেষ অতিথি ঢাকাস্থ নেপাল দূতাবাসের রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভান্ডারী,দি নিউনেশনের ম্যানেজিং এডিটর ও ক্রীড়ালোক সম্পাদক আরশাদ হোসেন এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. এম মহসিন । 

​অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারাল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী,  ন্যাশনাল ফোরাম অফ ফটোজার্নালিস্ট নেপালের সভাপতি প্রদীপ রাজ অন্তার নেতৃত্বে ১০ জনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। 

ইম্পেরিয়াল ফটোজার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৬-এ পুরস্কার প্রাপ্ত হন ২৭ জন। নেপালের ১০ জনকে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। 

সম্মাননা প্রদানের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন। ফটোসাংবাদিকদের কাজের মূল্যায়ন ও উৎসাহ দিতেই এই আয়োজন।অতিথিদের পদচারণায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

সর্বশেষ

আরো পড়ুন
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে  কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে বিজিবির কড়া নজরদারি

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে বিজিবির কড়া নজরদারি

সারাদেশ
ঠাকুরগাঁওয়ে অনিয়মের অভিযোগে মনসুর আলী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে অনিয়মের অভিযোগে মনসুর আলী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

অপরাধ ও দুর্নীতি
কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে "দশ হাজার কাঁঠাল গাছের  চারা" বিতরণ।

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে "দশ হাজার কাঁঠাল গাছের চারা" বিতরণ।

সারাদেশ
কমলগঞ্জে শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন-আদালত
সোনাপুরে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক দোকান উচ্ছেদ

সোনাপুরে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক দোকান উচ্ছেদ

অপরাধ ও দুর্নীতি
মণিরামপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মৃত্যু, বিল্লাল গাজীর গভীর শোক

মণিরামপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মৃত্যু, বিল্লাল গাজীর গভীর শোক

সারাদেশ
ওমানে গাড়ির ভেতর রাঙ্গুনিয়ার ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু

ওমানে গাড়ির ভেতর রাঙ্গুনিয়ার ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু

প্রবাস