মহালছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ- উপলক্ষে আলোচনা সভায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সারাদেশ
মহালছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ- উপলক্ষে  আলোচনা সভায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬, ৫:১১ পিএম

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল ১১.০০টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি মহালছড়ি সরকারি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ধনিষ্ঠা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া আক্তার, প্রধান শিক্ষক,মহালছড়ি সরকারীআবাসিক প্রাথমিক বিদ্যালয়,মোঃছানোয়ার হোসেন সাধারণ সম্পাদক মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব। অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন মোঃ মনজুরুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র- ছাত্রী। 

সমাপনী অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর বিভিন্ন কর্মসূচির ওপর আলোকপাত করা হয়। বক্তারা সুষম খাদ্য গ্রহণ, শিশু ও মাতৃ পুষ্টি নিশ্চিতকরণ, অপুষ্টি প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির বিকল্প নেই।

সপ্তাহব্যাপী (২৩-২৯ এপ্রিল)আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা—যেমন রচনা, চিত্রাঙ্কন এবং পুষ্টিবিষয়ক কুইজ—এ অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় ও মহালছড়ি সরকারি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন করে মোট ১২ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ