কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মলন

সারাদেশ
কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মলন
২৮ এপ্রিল ২০২৬, ৫:২২ পিএম

কয়রায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে মানববন্ধন করে হয়রানী করার  প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার মঠবাড়ি গ্রামের মৃত ইমান আলী সানার পুত্র আকবার আলী সানা। মঙ্গলবার (২৮ এপ্রিল)  বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত 

বক্তব্য তিনি জানান, গত ২৬ এপ্রিল কয়রা সদরে মাবনবন্ধনের মাধ্যম আমাদের বিরুদ্ধ যে সকল অভিযাগ করা হয়েছে তা সম্পুন মিথ্যা ও ভিত্তিহীন এবং বানোয়াট। ঐ মানববন্ধনে আমাদের বিরুদ্ধে হায়াতখালী বাজারের জায়গা দখল করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। সেটি সঠিক নয়। উক্ত সম্পতির রেকডিয় মালিক আমরা । তিনি আরও জানান ঐ জায়গার ১৬,২২ এবং ৩৩ নং খতিয়ানর প্রকত মালিকদের ওয়ারশগণ ৩০১, ৩০৩, ৩৩২, ৩০২ এই ৪টি দাগ মোট জমি ১৫.০৭ একর জমি আমরা দির্ঘদিন দখল পাচ্ছিনা। আমাদের ঐ জায়গা দীর্ঘ দিন যাবত জোরপূর্বক অবৈধ ভাবে দোকান ঘর তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছে বাজারের ব্যবসায়ীরা। আমরা দখল নিতে গেলে তারা বিভিন্ন তালবাহানা করতে থাকে। এ বিষয় বিগত ২০২৩ সালের ১৮ মে তৎকালীন উপজেলা চেয়ারম্যানের দপ্তরে একটি শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ব্যবসায়ীরা কোন কাগজপত্র না দেখাতে পারায় আমাদের অনুকুলে রায় প্রদান করেন। তারা সে রায় না মানায় আমরা পুনরায় খুলনা জেলা ডিআইজি বরাবর আবেদন দায়ের করি। সেখানে তারা হাজির না হওয়ায় তিনি আমরা জমি পাইবো বলে সিধান্ত দেন। এত কিছুর পরেও আমরা ঐ জায়গা দখল করতে পারছিনা। নিরুপায় হয়ে গত ২ এপ্রিল কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের ব্যাপারে কয়রা থানায় বসাবসি করার পুর্বেই তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন করে হয়রানী করছে । সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন মানববন্ধনের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে আমরা যাতে আমাদের জায়গা দখল পেতে পারি তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। 

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন