রংপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রংপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সভায় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কর্মপরিকল্পনা তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে অপরাধমুক্ত সমাজ গঠন করা সহজ হবে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে সহায়তা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সভায় রংপুরের বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এবং জেলার বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
আপনার মতামত লিখুন