ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঈশ্বরগঞ্জের শৌখিন মৎস্য শিকারির মৃত্যু

সারাদেশ
ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঈশ্বরগঞ্জের শৌখিন মৎস্য শিকারির মৃত্যু
২৭ এপ্রিল ২০২৬, ৭:৫৩ পিএম

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মোতালেব (৫০) নামে ঈশ্বরগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল মোতালেব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের গাড়াকান্দি গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে। পেশায় তিনি একজন সিএনজি চালক হলেও এলাকায় শৌখিন মৎস্য শিকারি হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে আব্দুল মোতালেব নিজ বাড়ি থেকে নিজের সিএনজি নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদ সংলগ্ন জগন্নাথপুর এলাকায় যান। সোমবার ভোরে তিনি নদের পাড়ে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন। সকালের দিকে হঠাৎ বজ্রপাত শুরু হলে একটি বজ্রখণ্ড তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মোতালেব মিয়ার মাছ ধরার প্রতি প্রবল ঝোঁক ছিল। কাজের ফাঁকে সুযোগ পেলেই তিনি দূর-দূরান্তে বড়শি নিয়ে মাছ ধরতে যেতেন। সোমবার সকালে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মগটুলা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল মোতালেব একজন পরিশ্রমী মানুষ ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন