বাউফলে বেড়ীবাঁধের মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া এলাকায় বেড়ীবাঁধ সংলগ্ন কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। কর্মসূচিতে অংশ নিয়ে তারা জানান, রাতের আঁধারে ২-৩ কিলোমিটার বেড়ীবাঁধের মাটি কেটে নেওয়ায় প্রায় ৭০০ পরিবারের বসতি ও ফসলি জমি ঝুঁকির মুখে পড়েছে।
ভুক্তভোগীদের দাবি, ইতোমধ্যে কয়েক একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেড়ীবাঁধ দুর্বল হয়ে পড়ায় জলোচ্ছ্বাস বা অতিবৃষ্টিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তারা অভিযোগ করেন, স্থানীয় কিছু ইটভাটার মালিক এ কাজে জড়িত।
মানববন্ধনে দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধ ও বেড়ীবাঁধ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।
আপনার মতামত লিখুন