ইসলামাবাদ এম. আর. এস. ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সারাদেশ
ইসলামাবাদ এম. আর. এস. ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
২৫ এপ্রিল ২০২৬, ৬:২৪ পিএম

কক্সবাজারের ইসলামাবাদে অবস্থিত ইসলামাবাদ এম. আর. এস. ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মাষ্টার বেদারুল ইসলাম (সাবেক প্রধান শিক্ষক, ইউছুফেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়), মনজুর আলম (প্রধান শিক্ষক, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়), জসিম উদ্দিন (অধ্যক্ষ, মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসা), মাওলানা আব্দুর রহমান আজাদ (সিনিয়র শিক্ষক, ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা), সাব্বির রহমান (প্রধান শিক্ষক, লরাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়), রশিদ মিয়া (সাবেক এমইউপি, ৭নং ওয়ার্ড ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ও প্রতিষ্ঠাতা সভাপতি), ওমর শওকত (প্রধান শিক্ষক, পানিছড়া এসএইচডি মডেল হাই স্কুল), মাওলানা আবুল বশর (প্রধান শিক্ষক, পানিছড়া আইডিয়াল কেজি স্কুল), নূর মোস্তফা কামাল সাদেক (প্রতিষ্ঠাতা পরিচালক), মিসবাউর রহমান (প্রধান শিক্ষক, দারুল ফাতাহ একাডেমী)সহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, অভিভাবক এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সাংবাদিক আলাউদ্দিন (দৈনিক সময়ের কণ্ঠ, কক্সবাজার জেলা প্রতিনিধি), আজীজুর রহমান রাজু (রূপালী সৈকত চ্যানেল ঈদগাঁও) এবং ব্যবসায়ী ও সমাজসেবক আবু তাহের আবুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অতিথিরা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মামুনর রশিদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ