ঈদগাঁও উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা সাজ্জাদুল হক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদগাঁও উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সিঃ যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল হক
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে। এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ঈদগাঁওর প্রতিটি ঘর খুশিতে ভরে উঠুক এই কামনাই করি।"
তিনি আরও যোগ করেন, "নতুন উপজেলা হিসেবে ঈদগাঁওর উন্নয়ন ও ছাত্রসমাজের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানাচ্ছি।"
শুভেচ্ছা বার্তায় সাজ্জাদ ঈদগাঁওর শান্তি, সমৃদ্ধি ও সকলের দীর্ঘায়ু কামনা করেন।
আপনার মতামত লিখুন