নান্দাইলে ৪ হাজার পিস ইয়াবা সহ নারী গ্রেফতার

সারাদেশ
নান্দাইলে ৪ হাজার পিস ইয়াবা সহ নারী গ্রেফতার
২৪ এপ্রিল ২০২৬, ৭:২৫ এএম

ময়মনসিংহের নান্দাইলে ৪ হাজার পিস ইয়াবা সহ মোছা.সুরাইয়া আক্তার মীম (৩০) কে গ্রেফতার করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  বুধবার বিকালে নান্দাইল উপজেলা খারুয়া ইউনিয়নের হাজীপুর–দেওয়ানগঞ্জ পাকা সড়কের পশ্চিম মহেষকুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় সুরাইয়া আক্তারের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। 

গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুরাইয়া আক্তার মীম কে ময়মনসিংহ কোর্টে প্রেরণ করা হয়েছে। 

ময়মনসিংহ মাদক দ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত সুরাইয়া আক্তার মীম কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার চন্ডিবের গ্রামের নুর হোসেনের মেয়ে। সে বিভিন্ন জায়গা কৌশলে ইয়াবা বিক্রি করে আসছিল। 

এঘটনায় ময়মনসিংহ মাদক দ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

ময়মনসিংহ মাদক দ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারী কে আটক করে তার কাছ ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে নান্দাইল থানায় একটি নিয়মিত মামলা করে গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। 

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন