মেধাবী জাতি গঠনে সঠিক পুষ্টির বিকল্প নেই: মণিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

সারাদেশ
মেধাবী জাতি গঠনে সঠিক পুষ্টির বিকল্প নেই: মণিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
২৩ এপ্রিল ২০২৬, ৮:৩৯ পিএম

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির সূচনা হয়।

‎সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমদ ফয়সাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “একটি মেধাবী ও সুস্থ জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রতিটি নাগরিকের, বিশেষ করে নতুন প্রজন্মের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে।”সভাপতির বক্তব্যে ডা. ফাইয়াজ আহমদ ফয়সাল বলেন, “মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। তৃণমূল পর্যায়ে পুষ্টি সচেতনতা পৌঁছে দিতে স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

‎মেডিকেল অফিসার ডা. অনিক দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. নাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বীথি, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।

‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু, মেডিসিন কনসালটেন্ট সুমন কবির, গাইনী কনসালটেন্ট ডা. দিলরুবা ফেরদৌস ডায়না সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তাবৃন্দ। আয়োজকরা জানিয়েছেন, সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি, মা ও শিশুদের বিশেষ পরামর্শ প্রদান এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ