কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ
কিশোরগঞ্জে কৃষক নেতা গিয়াস উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত
২০ এপ্রিল ২০২৬, ৫:৩৮ পিএম

কিশোরগঞ্জে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের উপজেলা সংগঠক গিয়াস উদ্দিনের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের উদ্যুোগে সোমবার (২০ এপ্রিল) বিকাল ৫টায় গোবিন্দপুর চৌরাস্তা বাজারে এ সভার আয়োজন করা হয়। গত ২২ মার্চ ২০২৬ দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে সংগঠন ও সহযোদ্ধাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে এবং একজন নিবেদিতপ্রাণ নেতার অভাব আন্দোলনের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করা হয়। স্মরণসভায় বাসদ (মার্কসবাদী) দলের জেলা সমন্বয়ক আলাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত দাস, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, কৃষক সংগঠনের নেতা জমির উদ্দিন, সংগঠক এমদাদুল হক মজনু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক এবায়দুল ইসলাম এবং গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ রিটন মিয়া। বক্তারা বলেন, কৃষক সংগঠক গিয়াস উদ্দিন বৃদ্ধ বয়সেও মেহনতী মানুষের অধিকার আদায়ে আমৃত্যু সংগ্রাম করে গেছেন। জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণআন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। কিশোরগঞ্জে খাল খনন, ফসল রক্ষা আন্দোলন, রাস্তা সংস্কারসহ বিভিন্ন গণআন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং মাঠপর্যায়ের কৃষক ও ক্ষেতমজুরদের স্বার্থ রক্ষায় সংগঠিত আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তারা আরও বলেন, দল ও সংগঠনের জন্য গণচাঁদা সংগ্রহ, নেতাকর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করাসহ বিভিন্ন কাজে তাঁর আন্তরিকতা ছিল অনন্য। জীবনের শেষ সময়ে তিনি ধনীক শ্রেণির রাজনীতি পরিহার করে শ্রমজীবী মানুষের পক্ষে অবস্থান নেন এবং সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নিজেকে আদর্শিকভাবে গড়ে তোলেন।

বক্তারা তাঁর আদর্শ ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সর্বশেষ

আরো পড়ুন
পীরগঞ্জে নিম্নমানের সামগ্রীতে চলছে জয়ন্তিপুর ঘাট সেতুর নির্মাণ কাজ

পীরগঞ্জে নিম্নমানের সামগ্রীতে চলছে জয়ন্তিপুর ঘাট সেতুর নির্মাণ কাজ

অপরাধ ও দুর্নীতি
বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

সারাদেশ
কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

ক্যাম্পাস
দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

সারাদেশ
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গণমাধ্যম
মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা / মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

অপরাধ ও দুর্নীতি
কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

ক্যাম্পাস