সাজেকে অসহায় ভক্তিকর চাকমার পরিবারের মাঝে নেই বিজু উৎসব

সারাদেশ
সাজেকে অসহায় ভক্তিকর চাকমার পরিবারের মাঝে নেই বিজু উৎসব
১৪ এপ্রিল ২০২৬, ৭:৫৭ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার  সাজেক ইউনিয়নে প্রতি বছর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালিত হয় পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব ‘বিজু’। 

তবে এ বছরের বিজু উৎসব অনেকটাই ম্লান হয়ে গেছে বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামের  অসহায় হত দরিদ্র  ভক্তিকর  চাকমার পরিবারের।

স্থানীয় ডানে বাইবাছড়া গ্রামের গ্রাম প্রদান বিশ্ব মনি চাকমা কার্বারী জানায়  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট এবং সাম্প্রতিক অর্থনৈতিক চাপে অনেক পরিবারই ন্যূনতম প্রয়োজন মেটাতেই হিমশিম খাচ্ছে।

 ফলে উৎসবের আনন্দ ভাগাভাগি করার মতো সামর্থ্য তাদের নেই। যেখানে অন্যরা নতুন পোশাক, ঐতিহ্যবাহী খাবার ও নানা আয়োজন নিয়ে ব্যস্ত, সেখানে ভক্তিকর চাকমার পরিবার দিন কাটাচ্ছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য জোগাড়ের চিন্তায়।

সাজেক ইউনিয়নের বাঘাইহাট ৪নং ওযার্ডে ইউপি সদস্য দয়াধন চাকমা  জানান, “আগে বিজু এলে অন্তত একটু আনন্দ করার সুযোগ থাকত। এখন সংসার চালাতেই কষ্ট হয়, উৎসবের কথা ভাবার সুযোগ নেই।”

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের মতে, এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো জরুরি। তারা বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এলে অন্তত উৎসবের সময় কিছুটা স্বস্তি পেতে পারে অসহায় মানুষগুলো।

উল্লেখ্য, বিজু উৎসব পাহাড়ি সম্প্রদায়ের কাছে নতুন বছরকে বরণ করার একটি ঐতিহ্যবাহী আয়োজন। তবে আর্থসামাজিক বৈষম্যের কারণে এবার সেই উৎসবের আনন্দ সবার জীবনে সমানভাবে পৌঁছাতে পারেনি।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন