অপহরণ-মানবপাচার-মাদক-আরাকান আর্মির আধিপত্যে অতিষ্ঠ টেকনাফ, পরিত্রাণ চেয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।

সারাদেশ
অপহরণ-মানবপাচার-মাদক-আরাকান আর্মির আধিপত্যে অতিষ্ঠ টেকনাফ, পরিত্রাণ চেয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।
১৩ এপ্রিল ২০২৬, ৭:০৪ পিএম

টেকনাফ,১৩ এপ্রিল (সোমবার) অপহরণ, মানবপাচার, মাদক কারবার এবং সীমান্তে আরাকান আর্মির আধিপত্যে অতিষ্ঠ হয়ে কক্সবাজারের টেকনাফে ছাত্র-জনতা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

টেকনাফ স্টেশন মসজিদ-এর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ছাত্র, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের শান্ত জনপদ টেকনাফ এখন অপহরণ, মানবপাচার, মাদক ব্যবসা ও সীমান্ত সন্ত্রাসের কারণে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে। প্রতিনিয়ত মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, যা এলাকাবাসীর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা অভিযোগ করেন, পাহাড়ি এলাকায় অপহরণের ঘটনা বেড়েছে এবং অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা জীবিত ফিরে আসতে পারছে না। পাশাপাশি সমুদ্রপথে অবৈধভাবে বিদেশগামী মানুষের মৃত্যুর ঘটনাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। মিয়ানমারের আরাকান আর্মির হাতে জেলেদের বন্দী হওয়ার ঘটনাও টেকনাফবাসীর আতঙ্ককে আরও বাড়িয়ে তুলেছে।
তারা আরও বলেন, মানবপাচারকারী ও মাদক কারবারিদের দৌরাত্ম্য এবং সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য টেকনাফবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। এসব পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ জরুরি।
মানববন্ধন থেকে দ্রুত অপহরণ, মানবপাচার ও মাদক কারবার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জীবন-নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন করেন এবং টেকনাফকে শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন