ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মাদক-জুয়া বিরোধী শপথ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৪নং আঠারবাড়ী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্থানীয় সমাজসেবক মাহফুজুল ইসলাম ভুইয়া মামুনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩২০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, রাবার, পেন্সিল ও কাটার বিতরণ করা হয়।
ময়মনসিংহ-৮ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষ থেকে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে মাদক, জুয়া ও চাঁদাবাজি বিরোধী শপথ গ্রহণ করানো হয় শিক্ষার্থী ও স্থানীয়দের।
আঠারবাড়ী ইউনিয়নের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির, শ্রী শ্রী শিববাড়ি মন্দির, শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দির, শ্রী শ্রী দাশপাড়া মন্দির ও শ্রী শ্রী রাজিবপুর মন্দির এলাকার আশপাশের শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় গোপাল চন্দ্র বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। মাদক, জুয়া ও চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন বলেন, “আমি একটি শিক্ষিত সমাজ গড়তে চাই। সে লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু ভাই ঈশ্বরগঞ্জকে একটি শিক্ষিত মডেল হিসেবে গড়ে তুলতে চান। আমিও তার পাশে থেকে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।”
স্থানীয় সূত্রে জানা যায়, মামুন দীর্ঘদিন ধরে আঠারবাড়ী ইউনিয়নে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। অনেকেই ভবিষ্যতে তাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন