দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি
বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আশরাফুল নয়ন, সাধারণ সম্পাদক এ.বি.এস রতন
বা-দিক থেকে— সভাপতি আশরাফুল নয়ন, সাধারণ সম্পাদক এ.বি.এস রতন
নওগাঁর বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
শনিবার(১১ এপ্রিল) বিকেলে মাতাজী মোড় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বাংলা টিভি ও আজকালের খবর প্রতিনিধি আশরাফুল নয়নকে সভাপতি এবং দৈনিক বাংলাদেশর আলোর প্রতিনিধি এ.বি.এস. রতনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক রকি হোসেন দৈনিক জনবানী প্রতিনিধি, অর্থ সম্পাদক শাহারিয়ার শাওন গ্রীন টিভি ও রিপোর্টাস টুয়েন্টিফোর প্রতিনিধি , সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দৈনিক মুক্ত সকাল ও দৈনিক জবাবদিহি মাল্টিমিডিয়া প্রতিনিধি, কার্যনির্বাহী সদস্য সুবাস চন্দ্র দৈনিক ভোরের বাংলা ও বাংলার সংবাদ প্রতিনিধি, কার্যনির্বাহী সদস্য ফিরোজ আহম্মেদ দৈনিক আজকের খবর প্রতিনিধি।
কমিটির নেতৃবৃন্দরা জানান, এই কমিটির প্রধান লক্ষ্য হবে বদলগাছীতে কর্মরত সকল সাংবাদিকগণের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখা ও তাদের বিপদে পাশে দাড়ানো এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার সমস্যা- সম্ভাবনা তুলে ধরে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করা।
উক্ত কমিটি আগামী দুই বছর মেয়াদে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।
আপনার মতামত লিখুন