ডাক্তার রাফসানের চাপে নির্যাতিতা সামিয়াকে দিয়ে 'মিথ্যা' সংবাদ সম্মেলনের অপচেষ্টার তীব্র নিন্দা
যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রাফসান জানির বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী সামিয়া আফরোজকে পারিবারিক ও অভিযুক্তের চাপে মিথ্যা সংবাদ সম্মেলন করানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন।সভাপতি মোঃ জাকির হোসেন জানান, অভিযুক্ত ডাক্তার রাফসানের প্রলোভনে ও পরিবারের চাপে পড়ে সামিয়া আফরোজ এখন প্রমাণিত সত্যকে মিথ্যা বলে দাবি করার নাটক সাজাচ্ছেন। নিজের বড় বোনের সংসার বাঁচাতে এই অনৈতিক পথ বেছে নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।ঘটনা ধামাচাপা দিতে রাফসান নিজের শশুর শাশুড়ীর পা ধরে ক্ষমা চাইছেন যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডাঃ ফাইয়াজ আহমদ ফয়সাল জানিয়েছেন, মামলার পর থেকে ডাক্তার রাফসান জানি কোনো ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করেছেন যে, অভিযুক্ত ডাক্তার বর্তমানে পলাতক এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।মণিরামপুর রিপোর্টার্স ক্লাব শুরু থেকেই নির্যাতিতার পাশে থেকে তাকে সহযোগিতা করেছে। বর্তমানে বিনা তথ্যে ও ভিত্তিহীনভাবে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
পূর্ববর্তী ইতিহাস: বিবৃতিতে জানানো হয় যে, সামিয়া আফরোজের অভিযোগ কেবল মণিরামপুরেই সীমাবদ্ধ নয়; এর আগে তিনি লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরও অভিযোগ করেছিলেন।মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে এই "হীনমন্যতার নাটকীয় সংবাদ সম্মেলনের" তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংবাদকর্মীরা প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচারের দাবিতে অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সাব্বির হাসান
আপনার মতামত লিখুন