আজ মাদকের কবর রচনা করার শেষ দিন : এমপি মাসুদ
মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা ঘিরে বাউফলে আলোচনা ও পাল্টা প্রতিক্রিয়া
বাউফলে মাদক নির্মূল নিয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছেন (পটুয়াখালী-০২) সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেছিলেন, বিজয়ী হলে মাদক ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে। ওই সময়ের মধ্যে তারা সংশোধন না হলে “ক্লিন হার্ট অপারেশন” পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে এবং ৬০ দিনের মধ্যে মাদকমুক্ত বাউফল গঠনের লক্ষ্য নির্ধারণ করা হবে।
এর আগে ২০২৬ সালের ২৭ জানুয়ারির নির্বাচনী প্রেক্ষাপটে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, এবার নেতৃত্ব নির্ধারণ করবে বাউফলবাসীই। তার ভাষায়, “এবার এমপি হবে বাউফলবাসী।”
নির্বাচনের পর ১১ এপ্রিল ২০২৬ তারিখে তার পূর্ববর্তী বক্তব্যকে ঘিরে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একাংশ এটিকে নির্বাচনী প্রতিশ্রুতি ও রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখলেও, অন্য অংশ বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় অংশ নিয়ে তার সহধর্মিণী ডা. জাকিয়া ফারহানা মন্তব্য করেন, সমাজ পরিবর্তন কোনো একক ব্যক্তি বা প্রশাসনের পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, একজন সংসদ সদস্য বা প্রশাসনের কয়েকজনের ওপর নির্ভর করে সাড়ে পাঁচ লাখ মানুষকে পরিবর্তন করা যায় না, যদি না জনগণ নিজ নিজ দায়িত্ব গ্রহণ করে।
তিনি আরও উল্লেখ করেন, সমাজ সংস্কার ও উন্নয়নের জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও মানসিক পরিবর্তন। “নিজেকে পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন সম্ভব নয়”—এমন বাস্তবতা সকলের বোঝা জরুরি বলে তিনি মত দেন।
স্থানীয়দের একাংশের মতে, এসব বক্তব্য মূলত নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল। তবে অন্যদিকে অনেকেই মনে করছেন, মাদকবিরোধী কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি এবং কার্যকর উদ্যোগ প্রয়োজন।
আপনার মতামত লিখুন