রায়পুরে

কিশোরীর শ্লীলতাহানি, বিএনপি নেতা বহিস্কার

সারাদেশ
কিশোরীর শ্লীলতাহানি, বিএনপি নেতা বহিস্কার
১১ এপ্রিল ২০২৬, ১:২৮ এএম

লক্ষ্মীপুরের রায়পুরে শ্লীলতাহানির অভিযোগে শুক্কুর মিয়াজি নামের এক বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা বিএনপির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল।

অভিযুক্ত শুক্কুর মিয়াজি রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিশ্বাসের বাড়ির নুর ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শুক্কুর মিয়াজির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ ওঠে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এ কারণে তাকে ওয়ার্ড বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ দেবীপুর এলাকার এক কিশোরীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ ওঠে শুক্কুর মিয়াজির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তিনি ওই কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা করেন।

এ ঘটনায় অভিযোগের পর পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে তাকে পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে আনা হয়। ১৬ মার্চ স্থানীয়ভাবে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে তাকে জরিমানা করা হয় এবং দলীয়ভাবে পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন