আইন অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স: কাগজপত্র ছাড়া তেল নয়

সারাদেশ
আইন অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স: কাগজপত্র ছাড়া তেল নয়
০৯ এপ্রিল ২০২৬, ১:১২ পিএম

দীর্ঘদিনের অনিয়ম, যাচাইবিহীন তেল বিক্রি ও সড়কে নিরাপত্তা ঝুঁকির অভিযোগে অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। যশোরের মণিরামপুরে জিএন ফিলিং স্টেশনে পরিচালিত হয়েছে কঠোর যৌথ অভিযান, যেখানে কোনো ধরনের অনিয়মের বিন্দুমাত্র ছাড় দেওয়া হয়নি। এসময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সম্রাট হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন। অভিযানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল্লাহ খানের নেতৃত্বে থানা পুলিশ সক্রিয়ভাবে অংশ নেয়।

‎অভিযান চলাকালে তেল নিতে আসা প্রতিটি যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং হেলমেট ব্যবহার কঠোরভাবে যাচাই করা হয়। যাদের কাছে এসবের কোনোটি ছিল না, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অঙ্কে অর্থদণ্ড প্রদান করা হয়। কোনো ধরনের তদবির বা ছাড় দেওয়া হয়নি বলেও জানা গেছে। অন্যদিকে, যেসব চালকের কাগজপত্র ও হেলমেট ঠিক ছিল, তাদের ক্ষেত্রেও লাগাম টানা হয়-নিয়ম মেনে ২০০ থেকে ৬০০ টাকার বেশি তেল দেওয়া হয়নি, যাতে অবৈধ মজুদ বা অপব্যবহারের সুযোগ না থাকে।

‎সংশ্লিষ্টরা বলছেন, এতদিন যেসব অনিয়ম প্রকাশ্যে চলছিল, এই অভিযানের মাধ্যমে তাতে বড় ধাক্কা লেগেছে। প্রশাসনের কঠোর অবস্থানে স্বস্তি প্রকাশ করেছেন সচেতন মহল, তবে প্রশ্ন উঠেছে-এমন অভিযান কি নিয়মিত হবে, নাকি আবারও আগের মতোই অনিয়ম ফিরে আসবে?

‎এলাকাবাসীর দাবি, শুধু অভিযান চালালেই হবে না-স্থায়ীভাবে নজরদারি নিশ্চিত করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। এবিষয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো:সম্রাট হোসেন বলেন,সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এবং জ্বালানি বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে আমরা এই জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া কাউকে জ্বালানি তেল না দেওয়ার জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই কঠোর অবস্থান ও চিরুনি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আইন অমান্য করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন