রাজধানীর ফুটপাতের অবৈধ দোকান সরাতে ডিএমপির নির্দেশ

রাজধানী
রাজধানীর ফুটপাতের অবৈধ দোকান সরাতে ডিএমপির নির্দেশ
নিউজ ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ১০:৪৩ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে পরিচালিত দোকান, শোরুম, রেস্তোরাঁ এবং ওয়ার্কশপের বর্ধিতাংশ অনতিবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার (২৩ মার্চ) ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের কার্যক্রম দোকানের বাইরে ফুটপাত ও সড়কের ওপর সম্প্রসারণ করে পরিচালনা করছে।

বিশেষ করে রেস্টুরেন্টের রান্নার বার্নার, হাঁড়িপাতিল, গ্রিল বা কাবাব তৈরির সরঞ্জাম; মোটর ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রাংশ; ওয়েল্ডিং ওয়ার্কশপের খুচরা মালামাল; পোশাক ও আসবাবপত্রের দোকানের প্রদর্শন সামগ্রী ফুটপাত ও সড়কে রাখা হচ্ছে। এছাড়া মোটরগাড়ির ওয়ার্কশপ ও পার্টসের দোকানগুলো প্রায়ই ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গাড়ি মেরামত করছে। এতে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং বাধ্য হয়ে রাস্তায় চলাচল করায় যানজটেরও সৃষ্টি হচ্ছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর সকল এলাকায় এ ধরনের অবৈধ দখলদারদের অবিলম্বে ফুটপাত ও সড়ক থেকে মালামাল অপসারণের জন্য অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায়, আগামী ১ এপ্রিল থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল বাজেয়াপ্তসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

রাজধানী এর আরও সংবাদ

আরো পড়ুন