সড়কে দুর্ঘটনা রোধে ঢাকায় 'সেবক সংগঠনের উদ্যোগে“ শিশুদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজধানী
সড়কে দুর্ঘটনা রোধে ঢাকায় 'সেবক সংগঠনের উদ্যোগে“ শিশুদের  প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত
১৪ জুন ২০২৬, ৭:৫১ পিএম

 সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ায় জনসচেতনতা সৃষ্টির  লক্ষ্যে রাজধানী ঢাকার  সামাজিক সংগঠন *সেবক*-এর উদ্দোগে শিশুদের প্রশিক্ষণ জুনিয়র রোড সেফটি স্কুল প্রোগ্রাম” শুরু হয়েছে।   আজ  রবিবার (১৪জুন) সকাল ১০টায় উত্তরার ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংগঠনটির নেতারা।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত সেবক সংগঠনের  সিনিয়র উপদেষ্টা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সদস্য ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লস্কর নাহার, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম, অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন সেবক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খান মোঃ বাবুল।

অনুষ্ঠানে  কোমলমতি শিশুদের রোড সেফটি বিষয়ক প্রশিক্ষণ  পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষক কাজী আতাহিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল বলেন, “দেশ ও মানুষের কল্যাণে সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়তে সেবক সংগঠন গত ৮ বছরে ৮০০০ হাজারেরও বেশি মোটরগাড়ি চালককে বিনামূল্যে ডিফেন্সিভ ড্রাইভিং প্রশিক্ষণ দিয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বলছি, কোমলমতি শিশুদের ছোটবেলা থেকেই রোড সেফটি বিষয়ে সচেতন করা অত্যন্ত জরুরি। আজকের এই শিশুরাই আগামী দিনে গাড়ির মালিক, যাত্রী অথবা চালক হবে। এখন থেকেই যদি তাদের সড়ক ও যানবাহন ব্যবহারের নিয়ম-কানুন শেখানো যায়, তাহলে আগামীর বাংলাদেশ হবে নিরাপদ ও সড়ক দুর্ঘটনামুক্ত।”

অধ্যক্ষ লস্কর নাহার বলেন, “সেবক সংগঠন নিজস্ব অর্থায়নে যে মহৎ উদ্যোগ নিয়েছে, আমি এবং আমার স্কুলের পক্ষ থেকে সাধুবাদ জানাই। এ ধরনের প্রোগ্রাম বাংলাদেশের প্রতিটি সরকারি-বেসরকারি স্কুলে প্রয়োজন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ প্রোগ্রাম।  সেবক একটি সামাজিক সংগঠন হিসেবে দেশ ও মানুষের কল্যাণের কাজ করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। সরকার ও দেশের সকল স্তরের মানুষ এগিয়ে এলে সড়ক দুর্ঘটনা কমানো কেবল সময়ের ব্যাপার বলে উল্লেখ করেন সাধারণ সম্পাদক নুর আলম।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খান মোঃ বাবুল বলেন, “এটি একটি পাইলট প্রকল্প। আমরা এই প্রকল্পের মাধ্যমে ৫০টি স্কুলে প্রোগ্রাম করব। সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে রোড সেফটি শিক্ষা কার্যক্রম বাংলাদেশের প্রতিটি স্কুল এবং প্রতিটি শিশুর কাছে পৌঁছে দেওয়া সম্ভব। সেবকের মডিউল দ্বারা কোমলমতি শিশুদের রোড সেফটি শিক্ষা প্রদান করতে পারলে সড়ক দুর্ঘটনার হার অনেকটা কমে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ

আরো পড়ুন
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

আইন-আদালত
পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

জনদুর্ভোগ
বদলগাছীতে স্ত্রীর  স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

বদলগাছীতে স্ত্রীর স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

গণমাধ্যম
কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

গণমাধ্যম
ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

সারাদেশ
ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

বাণিজ্য-অর্থনীতি

রাজধানী এর আরও সংবাদ

আরো পড়ুন