শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষ; সিএনজি চালক নিহত

জনদুর্ভোগ
শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষ; সিএনজি চালক নিহত
১৯ মে ২০২৬, ৫:৪০ এএম

মৌলভীবাজার-শ্রীমঙ্গল মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ই মে) উপজেলার কালাপুর ইউনিয়নের বাংলা বাড়ি রাজাপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি চালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে শ্রীমঙ্গল থানা পুলিশ পৌঁছায় মরদেহ উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনাকবলিত সিএনজি সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে ওই মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশের ওসি জহিরুল ইসলাম মুন্না জানিয়েছে, নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘাতক বাসটিকে আটক করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

জনদুর্ভোগ এর আরও সংবাদ

আরো পড়ুন