উল্লাপাড়ায় এ্যালংজানি হাট হয়ে কাচা সড়কে চলাচল

জনদুর্ভোগ
উল্লাপাড়ায়  এ্যালংজানি হাট হয়ে কাচা সড়কে চলাচল
০৫ মে ২০২৬, ১০:৪৬ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় দেড়  কিলোমিটার সড়ক পথ পাকা করা হলে এ্যালংজানি হাট হয়ে ছয়  গ্রামের বসতিদের চলাচলের সব কষ্টের অবসান হবে। এলাকার সহজ উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। ব্যবসায়ীদের নানা মালামাল পরিবহনে সুবিধা হবে। চর এ্যালংজানি পাকার মাথা থেকে এ্যালংজানি হাট অবধি প্রায় দেড়  কিলোমিটার কাচা  সড়ক পথে শুকনো মৌসুমে বিভিন্ন গ্রামের বসতিরা চলাচল করেন। এ্যালংজানি হাট ঘিরে আশেপাশের গ্রামগুলো হলো - বৈলতৈল , আটিয়ারপাড়া এ্যালংজানি , কোনাবাড়ী , চকপাড়া এ্যালংজানি , গাংপাড়া নতুনপাড়া। এ্যালংজানি হাটের পাশ দিয়ে বয়ে যাওয়া গোহালা নদীর পশ্চিম পাড়ের গোনাইগাতি ও কায়েম কোলা গ্রামের বসতিদের বেশিরভাগ জনগণ নদী পার হয়ে এ্যালংজানি হাট হয়ে চলাচল করেন। এছাড়া পাবনার ফরিদপুর উপজেলার নতুনগ্রামের বেশিরভাগ জনগণ তাদের সুবিধায় এ্যালংজানি হাটে আসেন এবং মোহনপুর ও উল্লাপাড়া শহর থেকে মালামাল কেনেন বলে জানা গেছে।


উপজেলার মোহনপুর ইউনিয়নের এ্যালংজানি হাট এলাকায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান একটি সরকারি প্রাইমারী স্কুল , হাইস্কুল , গার্লস স্কুল ও মাদরাসা আছে। সরেজমিনে ঘুরে দেখা ও জানা গেছে উপজেলার মোহনপুর সড়কের ভাদালিয়াকান্দি থেকে এ্যালংজানি হাটের দুরুত্ব প্রায় সাড়ে ছয় কিলোমিটার ( ৬ দশমিক ৪০০ মিটার ) বলে জানা গেছে । ভাদালিয়াকান্দি থেকে মাহমুদপুর হয়ে সাতবিলা পেরিয়ে চর এ্যালংজানি অবধি সড়ক এলজিইডি থেকে সড়ক পাকাকরণ করা হয়েছে। চর এ্যালংজানি থেকে এ্যালংজানি হাট অবধি প্রায় দেড়  কিলোমিটার দীর্ঘ কাচা সড়ক পথে বেশিরভাগ জনগণ পায়ে হেটে চলাচল করেন। কাচা সড়ক পথে যাত্রী নিয়ে অটোভ্যান রিকসা চললেও এর সংখ্যা কম বলে জানা গেছে । এসড়কে  নানা ধরণের মালামাল অটোভ্যানে করে   বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। উপজেলা সদরসহ লাহিড়ী মোহনপুর বাজার , তালগাছি ও বিভিন্ন এলাকায় নানা পেশার বহু জনগণ  যাওয়া আসা করেন। এসড়কে চর এ্যালংজানি পাকার মাথা থেকে কিছুটা দুরে সড়কের নীচু জায়গায় বৃষ্টি হলে কাদা পানি জমে থাকে বলে জানানো হয়। 


উপজেলার মোহনপুর ইউনিয়নের এ্যালংজানি হাটের সাথে লাহিড়ী মোহনপুর বাজারের আরো  তিনটি সড়ক পথের  যোগাযোগ ব্যবস্থা আছে।  লাহিড়ী মোহনপুর বাজার থেকে দহকুলা গ্রাম হয়ে এ্যালংজানি হাট সড়ক , মোহনপুরের বাল্লোপাড়া থেকে কোনাবাড়ী হয়ে এ্যালংজানি হাট সড়কে এলাকার অনেকেই চলাচল করেন। এছাড়া সুজার সাথে যোগাযোগে কালিয়াকৈর সড়কের কুমার ব্রীজের কাছাকাছি থেকে এ্যালংজানি সড়ক পথ আছে। তবে নদী থাকায় নদীর পশ্চিম পাড় অবধি এসড়কে যোগাযোগ ব্যবস্থা আছে। এ্যালংজানি হাট ও আশেপাশের গ্রামগুলোর জনগণ বর্ষাকালে নৌকায় চলাচল করেন। প্রায় মাস চারেক সময় লাহিড়ী মোহনপুর বাজার হয়ে বিভিন্ন এলাকায় যাওয়া আসায় সবাই নৌকায় চলাচল করেন। কেননা সে সময় এলাকার সড়ক পথগুলো বন্যার পানিতে ডুবে থাকে। মোহনপুর ইউনিয়নের বেশ কয়েকটি সাবমারজিবল  সড়ক নির্মাণ করা হয়েছে।



এ্যালংজানি এলাকার মো. সাহেব আলী অটোভ্যানে  এ্যালংজানি হাট থেকে চর এ্যালংজানি কাচা সড়ক পথ হয়ে বিভিন্ন এলাকায় প্রতিদিন সকাল ও বিকাল দশ থেকে বারো মণ দুধ প্লাষ্টিকের ক্যানে করে নিয়ে যান। তিনি বলেন সড়ক পথ কাচা থাকায়  বেশ কষ্ট আর নানা দুর্ভোগ ভোগান্তিতে অটোভ্যানে দুধ বয়ে নেওয়া হয়। বিভিন্ন মালামাল অটোভ্যানে নিতে কষ্ট দুর্ভোগে দেখা দেয় বলে জানানো হয়। প্রতিবেদককে উপজেলা সদরের ঢাকা ক্লিনিকের এমডি এ্যালংজানি গ্রামের মো. মনিরুজ্জামান মনি বলেন এ্যালংজানি হাট হয়ে চর এ্যালংজানি সড়ক পথে এলাকার বিভিন্ন গ্রামের বিভিন্ন পেশার জনগণ উপজেলা সদরসহ লাহিড়ী মোহনপুর বাজারে যাওয়া আসা করেন। এ্যালংজানি হাট এলাকায় চার শিক্ষা প্রতিষ্ঠান আছে। তিনি আরো বলেন সপ্তাহের দুদিন শুক্রবার ও মঙ্গলবার এ্যালংজানি হাট এবং প্রতিদিন বাজার লাগে।  চর এ্যালংজানি থেকে এ্যালংজানি হাট অবধি সড়ক পাকাকরণ করা হলে সহজ উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। 



মোহনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য ( মেন্বর ) মো. আমিরুল ইসলাম প্রামাণিক বলেন এ্যালংজানি হাট এলাকার দক্ষিণের গ্রামগুলোর বেশিরভাগ জনগণ চর এ্যালংজানি সড়ক পথ হয়ে উপজেলা সদর  , লাহিড়ী মোহনপুর বাজার , তালগাছি ও নানা এলাকায় যাওয়া আসা করেন। আবার কোনাবাড়ী হয়ে এক দুগ্রামের লোকজন লাহিড়ী মোহনপুর বাজার হয় বিভিন্ন এলাকায় যাওয়া আসা করে থাকেন। আবার সুজা - কালিয়াকৈর এলাকায় যাওয়া আসায় কুমার ব্রীজের সড়ক পথে নদী পার হয়ে অনেকেই চলেন। তিনি আরো বলেন চর এ্যালংজানি থেকে এ্যালংজানি হাট অবধি সড়ক পাকা করা হলে চলাচলে সুবিধা হবে।  কোনো দুর্ভোগ কষ্ট হবে না।


মোহনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শ্রী গোপাল চন্দ্র ঘোষ বলেন এ্যালংজানি হাটের নামডাক অনেক আগে থেকেই আছে। চর এ্যালংজানি পাকার মাথা থেকে এ্যালংজানি হাট অবধি সড়ক পাকাকরণ করা হলে এলাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। কৃষি ও ব্যবসায়ী মালামাল যে কোনো বাহনে বহন সহজ হবে। 


এলজিইডির উপজেলা প্রকৌশলী এম শহিদুল্লাহ বলেন চর এ্যালংজানি থেকে এ্যালংজানি হাট অবধি সড়ক পাকাকরণে প্রকল্পভুক্ত করা হয়েছে। এর নির্মাণে টাকা বরাদ্দ হলে কাজ করা হবে। এছাড়া মোহনপুরের পাকা সড়ক পথ থেকে বাল্লোপাড়া হয়ে এ্যালংজানি হাট সড়ক পাকাকরণে উদ্যোগ নেওয়া হয়েছে। 

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ