নারায়ণগঞ্জে হামের টিকা মজুত, আতঙ্ক নয়—প্রস্তুতির বার্তা এমপি দিপুর

রাজনীতি
নারায়ণগঞ্জে হামের টিকা মজুত, আতঙ্ক নয়—প্রস্তুতির বার্তা এমপি দিপুর

বুধবার দুপুরে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এমপি দিপু দাবি করেন, অতীতে সময়মতো বুস্টার ডোজ কার্যক্রম জোরদার করা হলে হামের সংক্রমণ এভাবে বিস্তার লাভ করত না।

০১ এপ্রিল ২০২৬, ৮:২৫ পিএম

নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব ঘিরে জনমনে উদ্বেগ থাকলেও পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন । তিনি বলেছেন, জেলায় হামের (রুবেলা) টিকার প্রায় ৭৫ হাজার ডোজ মজুত রয়েছে, ফলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বুধবার দুপুরে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এমপি দিপু দাবি করেন, অতীতে সময়মতো বুস্টার ডোজ কার্যক্রম জোরদার করা হলে হামের সংক্রমণ এভাবে বিস্তার লাভ করত না।

রূপগঞ্জে দুই শিশুর মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, ওই শিশুরা শুধুমাত্র হামে নয়, অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিল। একইসঙ্গে হামের সংক্রমণ মোকাবিলায় দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি বিশেষ হেল্পলাইন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সংক্রমণের লক্ষণ দেখা দিলে হেল্পলাইনে যোগাযোগ করলে চিকিৎসকরা রোগীর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করবেন বলে জানান তিনি।

পরিদর্শনকালে এমপি দিপু হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌসসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা।

এছাড়া, অতি শিগগিরই সরকারি সহায়তায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোর আধুনিকায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ