চরআলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনীতি
চরআলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৯ জুন ২০২৬, ১০:৪৩ এএম

আগামি স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে জনসংযোগ ও নির্বাচনী মতবিনিময় ও পথসভা।  এর মধ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার  ৩নং চরআলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী স্থানীয় বিএনপি নেতা  নজরুল ইসলামের উদ্যোগে ৪নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় মুর্শিদ মেম্বারের বাড়ির মোড়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৮জুন) সন্ধ্যায় এই মতবিনিময় সভার আয়োজন করেন নজরুল ইসলাম সমর্থরা।

এ সময় উপস্থিত ছিলেন চরআলগী ইউনিয়নের ইউপি সদস্য  মুর্শিদ মেম্বার, গফরগাঁও আদর্শ বিদ্যানিকেতনের সাবেক সফল শিক্ষক আব্দস সাত্তার মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি ও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। তিনি জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে উপস্থিত জনগণের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ শোনেন এবং সমাজউন্নয়নের আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ

আরো পড়ুন
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

আইন-আদালত
পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

জনদুর্ভোগ
বদলগাছীতে স্ত্রীর  স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

বদলগাছীতে স্ত্রীর স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

গণমাধ্যম
কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

গণমাধ্যম
ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

সারাদেশ
ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

বাণিজ্য-অর্থনীতি

রাজনীতি এর আরও সংবাদ

আরো পড়ুন