জুলাইযোদ্ধা মানিকের নেতৃত্বে জেলা ছাত্রদলের স্বাগত মিছিলে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ।
জুলাইযোদ্ধা মানিকের নেতৃত্বে জেলা ছাত্রদলের স্বাগত মিছিলে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ
নিজস্ব প্রতিনিধি: জুলাইযোদ্ধা মানিকের নেতৃত্বে জেলা ছাত্রদলের আয়োজিত স্বাগত মিছিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মিছিলে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নিয়ে সংগঠনের ঐক্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বক্তারা বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে রাজপথে ছিল এবং আগামীতেও থাকবে। তারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জুলাইযোদ্ধা মানিক বলেন, “ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায় ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ঐক্যবদ্ধ ছাত্রসমাজই আগামীর বাংলাদেশ গড়বে।
স্বাগত মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আপনার মতামত লিখুন