বাউফল পৌরসভা নির্বাচন ঘিরে জমে উঠছে রাজনৈতিক মাঠ

রাজনীতি
বাউফল পৌরসভা নির্বাচন ঘিরে জমে উঠছে রাজনৈতিক মাঠ
১০ মে ২০২৬, ২:১৯ পিএম

পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম নিয়ে শুরু হয়েছে আলোচনা, চলছে নেতাকর্মীদের দৌড়ঝাঁপ ও সাধারণ ভোটারদের মাঝে নানা হিসাব-নিকাশ।

স্থানীয় রাজনৈতিক সূত্র ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে কয়েকজন পরিচিত মুখের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, জামায়াত নেতা অ্যাডভোকেট আবুল কাশেম, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ লেলিন, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রিয়াজ হোসাইন এবং বাউফল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ।

সম্ভাব্য প্রার্থীদের সমর্থকদের মধ্যেও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। বিভিন্ন এলাকায়  মতবিনিময় সভার মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা।

স্থানীয় ভোটাররা বলছেন এবারের নির্বাচনে তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হতে পারে। 

তবে এখনো নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা না হওয়ায় কেউ আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেননি। তারপরও রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা দিন দিন বাড়ছে এবং বাউফল পৌরসভা নির্বাচন ঘিরে নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে।

সর্বশেষ

আরো পড়ুন
বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

সারাদেশ
কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

ক্যাম্পাস
দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

সারাদেশ
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গণমাধ্যম
মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা / মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

অপরাধ ও দুর্নীতি
কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

ক্যাম্পাস
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ

ক্যাম্পাস

রাজনীতি এর আরও সংবাদ

আরো পড়ুন