বিএনপি'র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত

রাজনীতি
বিএনপি'র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত
২০ এপ্রিল ২০২৬, ৩:২৭ পিএম

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হলো। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। 

সোমবার (২০শে এপ্রিল) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ জন মনোনীত প্রার্থীর প্রাপ্ত তালিকা প্রকাশ করা হয়, তাতে জহরত আদিবের নাম নিশ্চিত করা হয়েছে।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মাটি ও মানুষের নেতা, বিএনপির সাবেক সফল প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সুযোগ্য কন্যা। দীর্ঘ সময় ধরে বড়লেখা ও জুড়ীবাসীর হৃদয়ে স্থান করে নেওয়া এই নেতার সন্তান হিসেবে জহরত আদিবের মনোনয়ন প্রাপ্তি তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

মনোনয়ন লাভের পর এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, "আমার পিতা যেভাবে আমৃত্যু এই এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, আমিও তাঁর আদর্শকে লালন করে বড়লেখা, জুড়ী তথা পুরো জেলার সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই। এই পথচলায় আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।"

বড়লেখা উপজেলার ইতিহাসে এই প্রথম কোনো নারী সংসদ সদস্য হিসেবে সংরক্ষিত আসনে মনোনীত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথের আড্ডায়—সবখানেই এখন জহরত আদিবকে নিয়ে উৎসবের আমেজ। স্থানীয়দের মতে, এই মনোনয়নের মাধ্যমে দীর্ঘদিনের একটি অভাব পূরণ হলো।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

রাজনীতি এর আরও সংবাদ

আরো পড়ুন