মৌলভীবাজারে বজ্রপাতে দু'জনের মর্মান্তিক মৃত্যু

অন্যান্য
মৌলভীবাজারে বজ্রপাতে দু'জনের মর্মান্তিক মৃত্যু
২২ মে ২০২৬, ৯:২৯ পিএম

মৌলভীবাজারে ঝড়ো হাওয়ার সাথে আকস্মিক বজ্রপাতের পৃথক ঘটনায় দু'জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২শে মে) জেলার সদর উপজেলার হামিদিয়া চা-বাগান এবং রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে এই ব'জ্র'পা'তে'র ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে একজন চা-শ্রমিক এবং অন্যজন স্থানীয় কৃষক।

এসব ঘটনায় নিহতদের পরিবার ও সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের অন্তর্গত হামিদিয়া চা-বাগানে ব'জ্র'পা'তে'র শিকার হন স্বপন মুন্ডা নামের এক যুবক। আকস্মিক ব'জ্রা'ঘা'তে তিনি গুরুতর আহত হলে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। নিহত স্বপন মুন্ডার মূল বাড়ি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা-বাগানে বলে জানা গেছে। জুমআর দিনে তরতাজা এই যুবকের এমন আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো চা-শ্রমিক পল্লী।

এদিকে জেলার রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামে ব'জ্র'পা'তে মো. তালেব মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা যায়, সকালে তিনি নিজের জমিতে ধান কাটতে গিয়েছিলেন। বেলা বাড়ার সাথে সাথে আকাশে কালো মেঘ জমে বৃষ্টি শুরু হলেও জীবিকার তাগিদে তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে হঠাৎ বিকট শব্দে ব'জ্র'পা'ত হলে তিনি জমিতেই লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃ/ত্যু হয়। মাঠে থাকা অন্যান্য কৃষক ও স্বজনরা ছুটে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

ব'জ্র'পা'তের এই পৃথক দুটি ঘটনার খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট এলাকাগুলোতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস।

স্থানীয় সচেতন মহল বলছেন:—

"চলতি মৌসুমে এই অঞ্চলে প্রায়ই ব'জ্র'স'হ বৃষ্টিপাত হচ্ছে। জীবিকার তাগিদে মানুষ মাঠে কিংবা বাগানে কাজ করতে গিয়ে এই চরম ঝুঁকিতে পড়ছেন। মেঘের ডাক শুনলে বা আকাশ কালো হলে খোলা মাঠ ও গাছপালার নিচে না থেকে সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।"

প্রকৃতির এই আকস্মিক রুদ্ররূপে দুটি পরিবারের উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাদের স্বজনরা। পুরো জেলা জুড়েই এখন শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

এবিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া এবং কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আমির আলী জানান, বজ্রপাতে দু'জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে সচেতনতার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

অন্যান্য এর আরও সংবাদ

আরো পড়ুন