ঠাকুরগাঁওয়ে হাইব্রিড ভুট্টা চাষ ও বীজ উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

অন্যান্য
ঠাকুরগাঁওয়ে হাইব্রিড ভুট্টা চাষ ও বীজ উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত
০৫ মে ২০২৬, ৭:২০ পিএম
ঠাকুরগাঁওয়ে হাইব্রিড ভুট্টার ফলন বৃদ্ধি এবং মানসম্মত বীজ উৎপাদনের লক্ষ্যে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসির) উদ্যোগে সদর উপজেলার শিবগঞ্জ পূর্ব পারপুগী গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময়​ বিএডিসির বীজ শাখার মহাব্যবস্থাপক আবির হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিএডিসির চুক্তিবদ্ধ চাষীদের বিএডিসির হাইব্রিড ভূট্টা-৩ বা বি-৩৩৫৫  তুলনামূলক বৈশিষ্ট্য এবং আধুনিক চাষাবাদের কলাকৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
​ অনুষ্ঠানে বিএডিসি (বীউ)এর প্রকল্প পরিচালক হুমায়ন কবির,ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন,ঠাকুরগাঁও শিবগঞ্জ বিএডিসির উপ-পরিচালক মোহাম্মদ মনোয়ার হোসেন খান সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দান করেন। 

মাঠ পর্যায়ে কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভুট্টার বীজ সংরক্ষণ ও পরিচর্যা করতে হয়, সে বিষয়ে কৃষকদের দিকনির্দেশনা দেওয়া হয়। এই কর্মশালা ও মাঠ দিবসে এলাকার প্রায় ৩ শতাধিক কৃষক ও বীজ ডিলার অংশগ্রহণ করেন। 

উপস্থিত কৃষকরা জানান, এই ধরনের হাতে-কলমে প্রশিক্ষণের ফলে তারা হাইব্রিড ভুট্টার সঠিক জাত নির্বাচন এবং আধুনিক উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন, যা তাদের অধিক ফলন পেতে সহায়ক হবে।

বিএডিসির কর্মকর্তারা জানান, দেশে হাইব্রিড ভুট্টার আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে উন্নত মানের বীজ উৎপাদনে কৃষকদের সক্ষম করে তোলা এই আয়োজনের মূল লক্ষ্য। ঠাকুরগাঁওয়ের মাটি ও জলবায়ু ভুট্টা চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় এখানে বীজ উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ