স্কুলে ম্যানেজিং কমিটিতে আলিয়া মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি রাখার দাবী লেবার পার্টির

জাতীয়
স্কুলে ম্যানেজিং কমিটিতে আলিয়া মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি রাখার দাবী লেবার পার্টির
০৫ এপ্রিল ২০২৬, ৮:১৭ পিএম

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান স্কুল ম্যানেজিং কমিটিতে কওমি মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

আজ (রবিবার) বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, সরকার স্কুল ম্যানেজিং কমিটিতে কওমি মাদ্রাসার প্রতিনিধি রাখার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এ সিদ্ধান্ত দেশের বহুমাত্রিক শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়ার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। এজন্য তিনি সরকারকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বহুমুখী ও বৈচিত্র্যময়। সাধারণ শিক্ষা, কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা- এই তিন ধারার সমন্বিত অগ্রগতির মাধ্যমেই একটি মানবিক, নৈতিক ও দক্ষ জাতি গঠন সম্ভব। কিন্তু বর্তমান প্রস্তাবনায় আলিয়া মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত না করা হলে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাধারা উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ডাঃ ইরান বলেন, আলিয়া মাদ্রাসা সরকার স্বীকৃত ও জাতীয় শিক্ষা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ধারার শিক্ষকেরা আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই স্কুল ম্যানেজিং কমিটিতে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলে শিক্ষা ব্যবস্থায় ভারসাম্য, সমন্বয় ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে।


তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো গড়ে তুলতে হলে সকল ধারার শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন। এতে করে নৈতিক শিক্ষা, মূল্যবোধ এবং আধুনিক জ্ঞানের সমন্বয়ে একটি শক্তিশালী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।


তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত আলিয়া মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিদেরও স্কুল ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ

আরো পড়ুন
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

আইন-আদালত
পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

জনদুর্ভোগ
বদলগাছীতে স্ত্রীর  স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

বদলগাছীতে স্ত্রীর স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

গণমাধ্যম
কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

গণমাধ্যম
ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

সারাদেশ
ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

বাণিজ্য-অর্থনীতি

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন